
হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলার পাটগ্রাম মোড়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্দেশনায় ও উপজেলা যুব দলের সদস্য সচিব আবু সা'দাত মো. শাহিনের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ প্রায় দুই শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষাসহ ডায়াবেটিস ও অন্যান্য রোগের পরীক্ষা নিরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বুলবুল, ইমতিয়াজ টুটুল, ধুলশুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com