1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শিবালয় বালুমহলের বালু উত্তোলনে বাধা লোকসানের আশংকায় ইজারাদার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৬০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: শিবালয়ে সরকারি বালুমহল ইজারা নিয়ে ঠিকমতো বালু উত্তোলন করতে না পারায় চরম বিপাকে পড়েছেন ইজারাদার। এতে কোটি কোটি টাকা লোকসানের আশংকা করছে ইজারাদার।সরকারি এ বালুমহলটি আরিচা-কাজিরহাট নৌরুট ও আরিচা নদীবন্দর সংলগ্ন হওয়ায়, বন্দর কর্তৃপক্ষ ক্ষমতার প্রভাব খাটিয়ে বালু উত্তোলনে বাঁধা দিচ্ছেন বলে অভিযোগ করছেন বালু উত্তোলন কাজে নিয়োজিত সংশ্লিষ্টরা।

শনিবার সরজমিনে দেখা গেছে, শিবালয়ের যমুনা নদীতে সরকারি বালুমহাল সংলগ্ন আরিচা-কাজিরহাট নৌরুটে লঞ্চ, ফেরি ও স্পিডবোটসহ সকল ধরনের নৌযান চলাচল করছে।নৌপথ সচল রাখতে রাত-দিন চলছে বিআইডব্লিটিএর ড্রেজিং কার্যক্রম।এসব ড্রেজার দিয়ে বালুমহালের বালু কেটে অন্যত্র ফেলা হচ্ছে।বালুমহলের অধিকাংশ এলাকা জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বিআইডব্লিউটিএর ড্রেজারের পাইপ।এসব কারণে বালুমহালের বালু উত্তোলনে অনেকটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন ইজারাদারের লোকজন।

এছাড়া আরিচা বন্দর ও পরিবহন কর্মকর্তা এস,এম সাজ্জাদুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে, আইনের নানাবিধ মারপ্যাচ দেখিয়ে বালুমহাল থেকে বালু উত্তোলনে বাঁধা প্রদান করছেন বলে অভিযোগ রয়েছে।তিনি গত ৯ অক্টোবর বালুমহলে বালু উত্তোলন কাজে নিয়োজিত ৫জন শ্রমিকের নিকট টাকা দাবী করেন। শ্রমিকরা বৈধ ইজাদারের লোক হওয়াতে টাকা দিতে অস্বীকার করে তারা।এতে ক্ষীপ্ত হয়ে ওই বন্দর কর্মকর্তা ড্রেজার থেকে উক্ত ৫জন শ্রমিককে ধরে নিয়ে সারাদিন বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ে নিয়ে মারধর করেন বলে শ্রমিকরা অভিযোগ করেছেন।চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে রাত ১০টায় তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য পাটুরিয়া ঘাট নৌ-থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।অবৈধ সুবিধা না পেয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে ড্রেজার মেশিনের ক্ষতি সাধন করে, মালিক ও চালকের বিরুদ্ধে অহেতুক মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার বিরুদ্ধে।

এ বিষয়ে বৈধ বালুমহলের ঠিকাদারী প্রতিষ্ঠান আল-মামুন ট্রের্ডাসের ম্যানেজার মো.লিটন মন্ডল স্থানীয় সাংবাদিকদের কাছে আক্ষেপ ও চরম হতাশা প্রকাশ করে বলেন, বিপুল অর্থ বিনিয়োগ করে শিবালয় বালুমহাল ১ বছরের জন্য ইজারা নিলেও বন্দর কর্মকর্তার হঠকারিতা কর্মকান্ডের কারণে ঠিকমতো বালু উত্তোলন করে শান্তিপূর্ণভাবে ব্যাবসা পরিচালনা করতে পারছিনা।এতে আমাদের প্রায় ২ কোটি টাকা আর্থিক ক্ষতি সাধিত হওয়ার আশংকা রয়েছে।এ পরিস্থিতিতে আমরা মানিকগঞ্জ জেলা প্রশাসক, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার, শিবালয় সহকারী কমিশনার(ভূমি)সহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও আশু হস্তক্ষেপ কামনা করছি।’

বালু উত্তোলন কাজে নিয়োজিত ভুক্তভোগী শ্রমিক হাসিব হাসান বলেন, ঘটনার দিন আমরা ড্রেজারের মেরামত কাজ করছিলাম এমন সময় আরিচা বন্দর কর্মকর্তা এসে আমাদেরকে গালিগালাজ ও মারধর করে ড্রেজার থেকে তুলে তার অফিসে নিয়ে যায় এবং আমাদেরকে মারধর করেন।ওই কর্মকর্তা আমাদের কাছে টাকা চায়। আমরা টাকা দিতে অস্বীকার করলে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেন।পরে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন আমাদেরকে ছাড়িয়ে আনেন।

এ ব্যাপারে বন্দর ও পরিবহণ কর্মকর্তা এস,এম সাজ্জাদুর রহমান বলেন, আমি নদী পথে অভিযান পরিচালনা করার সময় উক্ত শ্রমিকদের কাছে ড্রেজারের বৈধ কাগজপত্র চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়।এসময় আমি তাদেরকে আটক করি। চাঁদাবাজি ও মারধরের বিষয়ে সে অস্বীকার করে বলেন তারা অনেক কিছুই বলতে পারে।

জানা গেছে, গত (২৭ এপ্রিল)মানিকগঞ্জ জেলা প্রশাসন জেলার বিভিন্ন বালুমহাল বাৎসরিক ইজারা দেয়ার জন্য দরপত্র আহবান করেন।এ প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা মূল্যায়ন কমিটির সভায় শিবালয় উপজেলার শিবালয় বালুমহাল বাৎসরিক ৪ কোটি ৪৯ লাখ টাকা ইজারা মূল্যের সাথে আরো ১৫% ভ্যাট এব ১০% আয়কর যোগ করে  মোট  ৫ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকা পরিশোধে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেসার্স আল মামুন ট্রেডার্সকে শিবালয় বালু মহালের বালু উত্তোলনের কার্যাদেশ প্রদান করা হয়। এসময় ৪’শ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে গত ১৮ মে ২০২৩) তারিখে  জেলা প্রশাসকের সাথে আল মামুল ট্রের্ডাসের একটি চুক্তিনামাও সম্পাদন করা হয়।এরপর থেকে সরকারী আইন, কানুন, রীতি, নীতি, বিধি, বিধান মেনে ইজারাদার ও তার স্থানীয় প্রতিনিধি, ড্রেজার মেশিন, মিস্ত্রি ও লেবারদের নিয়ে শিবালয় বালুমহালের নির্ধারিত স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছে।

এসব বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতারকে কল করলে তিনি রিসিভ করেননি এবং ক্ষুদে বার্তা পাঠালেও তিনি তার কোন উত্তর দেননি।

একই বিষয়ে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফাকে ক্ষুদে বার্তা পাঠালে কোন উত্তর পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :