1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শিবালয়ে জাতীয় কবি নজরুলের ১২৫তম জন্মবার্ষিকী পালন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৯০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে শিবালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার কবির স্মৃতিবিজড়িত ও পত্নী প্রমীলার জন্মস্থান শিবালয়ের তেওতা গ্রামে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসুচীর আয়োজন করা হয়।

এর মধ্যে  সকাল ৯টায় তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, হামদ-নাত, গজল ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক আয়োজিত র‌্যালীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নজরুল প্রেমী-সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মানিকগঞ্জ এর উপ-পরিচালক    সানজিদা জেসমিন।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অধ্যপক ড. নিরাঞ্জন অধিকারী,নজরুল গবেষক অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোন্নাফ খান,মিয়াজান কবির, মোসলে উদ্দিন খান মজলিস, শ্যামল কুমার সরকার,কৃষিবিদ রফিকুল ইসলাম,তেওতা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, মো. হাবিল উদ্দিন সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুলের স্মৃতিবিজরিত শিবালয়ের তেওতায় নজরুল-প্রমিলা বিশ্ববিদ্যালয়, নজরুল গবেষণা কেন্দ্র এবং মিউজিয়াম নির্মাণের দাবী জানিয়েছেন।পাশাপাশি তেওতা জমিদার বাড়ীকে আদি নকশা অনুযায়ী রক্ষানাবেক্ষণ এবং স্মৃতিবিজরিত পুকুর ঘাটটিকে গাইড ওয়ালের মাধ্যমে সংস্কার করাসহ ঘাটের চারদিকে ওয়াকওয়ে নির্মাণের জোড় দাবী জানিয়েছেন বক্তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :