
শিবালয় (মানিকগঞ্জ প্রতিনিধি):মানিকগঞ্জের শিবালয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খানের গাড়িতে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া এলাকাতে উপজেলার সর্বস্তরের জনগণ এ মানববন্ধন কর্মসুচীর আয়োজন করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য মো.মজিবুর রহমান, মোহাম্মদ আলী চৌধুরী টুলু, শিবালয় সদর উদ্দিন কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফর রহমান সেন্টু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজমুল ইসলাম জনি, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী রওশন আরা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দ্রুত শাস্তির দাবি জানান তারা।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টায় প্রার্থী আব্দুর রহিম খান শিবালয়ের শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে গাড়ি নিয়ে বতুনির দিকে যাওয়ার পথিমধ্যে তার গাড়ি লক্ষ করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে।
Leave a Reply