1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

শহীদ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যে বরখাস্ত হলেন এনাম মেডিকেলের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর-২০২৫ থেকে কার্যকর হয়েছে।

একইসঙ্গে, কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে নির্দেশ দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ফেসবুকের একটি পোস্টে শহীদ ওসমান হাদিকে সম্বোধন করে বরখাস্ত হওয়া অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ কমেন্টে লিখেছিলেন, “No need to be unnecessarily dilpomatic. সে একটা ছ্যাচড়া টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা”।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :