1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

লোহাগাড়া প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচন: তাজ উদ্দিন সভাপতি, কাইছার সম্পাদক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাব’র দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি তাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি কাইছার হামিদ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সভাপতি পদে মো. তাজ উদ্দিন ভোট পেয়েছেন ১১টি। তার নিকটতম প্রতিদ্বন্ধী দেলোয়ার হোসেন রশিদী পেয়েছে ৩ ভোট। সাধারণ সম্পাদক পদে কাইছার হামিদ পেয়েছেন ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আবুল কালাম আজাদ ও শাহজাদা মিনহাজ উভয়ে পেয়েছেন ২টি করে ভোট।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খলিল (দৈনিক ভোরের আকাশ), সহ-সভাপতি দেলোয়ার হোসেন রশিদী (দৈনিক দেশের কণ্ঠ), যুগ্ম সম্পাদক শাহাজাদা মিনহাজ (দৈনিক ঢাকা টাইমস), সাংগঠনিক সম্পাদক এরশাদ হোসাইন (দৈনিক ভোরের কাগজ), অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ ( দৈনিক আনন্দ বাজার), দপ্তর সম্পাদক মোঃ সেলিম উদ্দিন (আনন্দ টিভি), ক্রীড়া সম্পাদক কাইছার হামিদ তুষার (প্রথম আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলাউদ্দিন (বাংলাধারা)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, হোসাইন মেহেদী (সময়ের আলো), রাসেল মাহমুদ (দৈনিক আলোকিত বাংলাদেশ), মিরদাদ হোসেন (বাংলা ৫২ নিউজ), ফাহিম শাহারিয়ার শাফাত (সংবাদ সারাবেলা), মো. যায়েদ ( দৈনিক কালবেলা), নাজিম উদ্দীন রানা ( দৈনিক যুগান্তর), মুহাম্মদ রিদওয়ানুল হক (আনন্দ টিভি)।

প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা করেন লোহাগাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলমগীর।

নির্বাচিত প্রেস ক্লাবের কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :