1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

রাষ্ট্রপতি হিসেবে শেষ ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন আবদুল হামিদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৪০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: বঙ্গভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন মো. আবদুল হামিদ। ২১তম রাষ্ট্রপতি হিসেবে এটিই তার শেষ ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এর আগে সকালে জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন রাষ্ট্রপতি।

শনিবার সকালে জাতীয় ঈদগাহ মাঠে পৌঁছালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

ঈদের জামাত শেষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে উপস্থিত ছিলেন বিদেশি কূটনীতিক, সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষ।

২০২০ ও ২১ সালে মহামারী করোনাভাইরাসের কারণে জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয়নি। ২০২২ সালে কিছু বিধিনিষেধ মেনে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হলেও এতে অংশ নেননি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত ঈদুল ফিতরে বঙ্গভবনে ঈদের জামাত আদায় করেছিলেন তিনি। ঈদ জামাতের পর বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে ঈদ শুভেচ্ছাও বিনিময় করেন রাষ্ট্রপতি।

টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর ২৪ এপ্রিলে বিদায় নিচ্ছেন আবদুল হামিদ। বঙ্গভবনে তার উত্তরসূরি হতে চলেছেন মো. সাহাবুদ্দিন। ওইদিনই নতুন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শপথ গ্রহণ করে দায়িত্বভার গ্রহণ করবেন। ২৪ এপ্রিল বেলা ১১টায় নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগ এ শপথ অনুষ্ঠানের আয়োজন করবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :