1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের ক্যানসার শনাক্ত, ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২৪৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮০ বছর। নিয়মিত চলছে স্বাস্থ্য পরীক্ষা। এরই মধ্যে গত মাসে স্বাস্থ্য পরীক্ষার সময় তার শরীরে ক্যান্সারের অস্থিত্ব খোঁজে পান ডাক্তাররা। তবে চিন্তার কারণ নেই। তার বুক থেকে ক্যানসারযুক্ত একটি টিস্যু  অপসারণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। বিবিসি’র এক খবরে এসব তথ্য জানানো হয়।

শুক্রবার (৩ মার্চ) বাইডেনের ডাক্তার কেভিন ও’কনর গণমাধ্যমে দেয়া একটি নোটে লিখেছেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে।

বাইডেনের শরীর থেকে ক্যান্সারযুক্ত সমস্ত টিস্যু সরানো হয়েছে। এখন আর তার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে বলে জানায় তার ডাক্তাররা।

৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় গত মাসে। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।

বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।

কেভিন ও’কনর নোটে আরও বলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় বাইডেনের ব্যাসাল সেল কার্সিনোমা নামে একধরনের ত্বকের ক্যানসার শনাক্ত হয়েছে। এ ক্যানসার সাধারণত ছড়ায় না বা মেটাস্টেসিস হয় না।

জানুয়ারিতে বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেনের শরীর থেকেও এ ধরনের তিনটি টিস্যু অপসারণ করা হয়েছে। এর মধ্যে দুটি টিস্যু ব্যাসাল সেল কার্সিনোমা হিসেবে শনাক্ত হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে বাইডেনের শরীর থেকেও নন-মেলানোমা নামে ত্বকের ক্যানসারের বেশ কয়েকটি টিস্যু অপসারণ করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :