
মানিকগঞ্জ প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষে মানিকগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী, সমাজ সেবক, সাবেক পৌর কমিশনার খবিরুল আলম চৌধুরী, সহ-সভাপতি হোসনে আরা বেগম ও মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ ইন্তাজ উদ্দিন।
সদস্য নির্বাচিত হয়েছেন প্রফেসর উর্মিলা রায়, সাংবাদিক মোঃ কাবুল উদ্দিন খান, প্রভাষক রুহুল জামান সুজন,বিশিষ্ট ব্যবসায়ী এ,বি,এম, শামছুন্নবী তুলিপ, সহকারী অধ্যাপক মোঃ জিন্নতুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এ,কে এম,আব্বাস আকন মিল্টন, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা,মুহাম্মদ হাফিজ উদ্দিন, প্রভাষক নাজমুন নাহার, এডভোকেট রীনা সাহা। নবাগত কমিটি বৃহস্পতিবার জেলা প্রশাসক রেহেনা আকতার এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
Leave a Reply