1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে গুণীজনেরা পেলেন সম্মাননা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৭৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১৫ গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মানিকগঞ্জ।

শুক্রবার (১২ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় একুশে পদপ্রাপ্ত সাইদুর রহমান বয়াতি ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব অরুনা বিশ্বাস এবং বিশিষ্ট শিশু সংগঠক ইকবাল হোসেন কচি উপস্থিত ছিলেন।

জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তার এর সভাপতিত্ত্বে এবং আবৃতি প্রশিক্ষক শাকিল আহমেদ ছনেটের সঞ্চালনায় সম্মাননা  প্রদান ও সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত হয়ে শিল্প সাহিত্যের নানা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তুলে ধরেন দেশবরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব অরুনা বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান বিপিএম পিপিএম বার ও জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ।

সম্মাননা প্রাপ্ত ১৫ জন গুণীজন হলেন সংগীতে বিউটি আচার্য্য,যাত্রাশিল্পে গোকুল ঘোষ,:চারুকলায় পরিমল চন্দ্র অধিকারী, নাট্যকলায় কমরেড হরিপদ সূত্রধর, লোকসংস্কৃতিতে সাংবাদিক আবুল বাশার আব্বাসী, কণ্ঠসংগীতে রতন কুমার সাহা, সাংস্কৃতিক সংগঠকে অধ্যাপক আবুল ইসলাম সিকদার, চারুকলায় গোপাল চন্দ্র পাল, যাত্রাশিল্পে তাপস সরকার(গৌর), যন্ত্রসংগীতে তছলিম উদ্দিন, চারুকলায় খুরশিদ আলম আলোক, কণ্ঠসংগীতে রুমানা ইসলাম, যন্ত্রসংগীতে ওস্তাদ গোবিন্দ চন্দ্র রায়, লোকসংস্কৃতিতে মো. হাকিমুদ্দিন এবং সংগঠন হিসেবে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস)।

বক্তারা বলেন, শিল্প-সাহিত্য তথা সাংস্কৃতিক চেতনায় সুস্থ ধারার সৃজনশীল বিকাশে শিল্পকলা একাডেমী এই পুরস্কার প্রদান করে। ২০১৮,২০১৯-২০ অর্থবছরের ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :