
অনলাইন ডেস্ক: ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার (গ্রেড ১৪) পদে গত ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করছে একটি প্রতারক চক্র।
বিশ্বস্ত সূত্র থেকে বিষয়টি জানতে পেরেছে ভূমি মন্ত্রনালয়। সোমবার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বিবেচনা করে শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। কাজেই প্রার্থীদের কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে কেউ অর্থ দাবি করলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস (মোবাইল নম্বর: ০১৮১৯৬৯৮১২৮) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
Leave a Reply