
অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কিছু সময়ে নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেন সরকারপ্রধান।
টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন।
এছাড়া স্বতন্ত্র ৬২টিতে, লাঙ্গল ১১টিতে এবং অন্যান্য দল তিনটিতে জয় পায়।মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
Leave a Reply