1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রধানমন্ত্রী আজ সিলেট যাচ্ছেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২২৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বুধবার সিলেটে আওয়ামী লীগের প্রথম নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজরত শাহজালাল ও শাহপরানের (রহ.) মাজার জিয়ারত শেষে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর এই জনসভার জন্য প্রস্তুত করা হয়েছে আলিয়া মাদরাসা মাঠ।

গতকাল জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। জনসভায় বিপুল লোকের সমাগম ঘটাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারও সিলেট থেকে শুরু করছে আওয়ামী লীগ। অতীতের সব নির্বাচনের আগেও শাহজালাল ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করেছেন প্রধানমন্ত্রী। সিলেটে দলীয় নেতাকর্মীরা যেমন অপেক্ষায় আছেন, সাধারণ মানুষও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে অপেক্ষায়। এর আগে ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে সিলেট সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই সময় কোনো সমাবেশ করেননি।

আলিয়া মাদরাসা মাঠে জনসভা করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। মাঠে তৈরি করা হয়েছে নৌকার আদলে বিশাল মঞ্চ। এছাড়া জনসভায় অংশ নেওয়াদের নিরাপত্তায় তৈরি করা হয়েছে নিরাপত্তা বেষ্টনী।

গত মঙ্গলবার দুপুরে আলিয়া মাদরাসা মাঠের নির্বাচনি জনসভাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। জনসভাস্থল পরিদর্শন শেষে জাহাঙ্গীর কবির নানক বলেন, সিলেট আমাদের পুণ্যভূমি। এই পুণ্যভূমি থেকে আওয়ামী লীগ প্রতিবার নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার প্রধানমন্ত্রী সিলেট আসছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটবাসীর প্রতি আন্তরিক। তার কাছে কিছু চাইতে হয় না, চাওয়ার আগেই তিনি দিয়ে থাকেন। সিলেটবাসীকেও তিনি অনেক কিছু দিয়েছেন। সিলেটসহ পুরো দেশকে স্মার্ট বাংলাদেশ  হিসেবে গড়ে তুলতে তিনি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে সিলেটবাসী সঙ্গে থাকবেন বলেই আমরা আশা করছি।

জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, জেলার সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :