1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২১৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: অবশেষে এলো সুখবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। হতভম্ব দেশের ক্রিকেট মহল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তার সিদ্ধান্তে বিস্মিত হয়। পরে তামিমকে বুঝাতে গণভবনে ডেকে পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ জুলাই) তার সঙ্গে আলাপের পর অবসর ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি ওপেনার।

গণভবনে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের এই কথা জানান তামিম। সঙ্গে ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যস্থতায় আবারও তামিম জাতীয় দলে ফেরার ঘোষণা দিলেন। দেড় মাসের মতো মানসিক ও শারীরিকভাবে ফিট হতে ক্রিকেটের বাইরে থাকবেন তিনি, এমনটা জানান পাপন।

শুক্রবার বিকাল ৪টার দিকে গণভবনে যান বিসিবি প্রধান পাপন। তামিম তার স্ত্রী ও মাশরাফির সঙ্গে অবসরের ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর সোয়া ছয়টার দিকে গণভবন থেকে বের হয়ে তামিম অবসর থকে সরে আসার কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।

তামিম বলেন, আমি সবাইকে না বলতে পারি কিন্তু প্রধানমন্ত্রীকে না। মাশরাফি ভাই আমাকে এখানে এনেছেন আমাকে, পাপন ভাইও আমার সঙ্গে বৈঠকে ছিলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাশেই দাঁড়িয়ে ছিলেন। সংবাদকর্মীদের তিনি বলেছেন, ‘আমার একটা ধারনা হয়েছিল ওর (তামিমের) প্রেস কনফারেন্সটা দেখে, হয়তো আবেগ থেকে সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, ওর সঙ্গে যদি সামনাসামনি একবার বসতে পারি তাহলে হয়তো এটার একটা সমাধান পাবো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম এবং ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে প্রত্যাহার করছে। সে অবসর নেয় নাই।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :