1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রথম বিয়ে গোপন করে প্রেমের ফাঁদে ফেলে  বিয়ে করতে এসে বর আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ২৩৫ বার পড়েছেন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে প্রথম  বিয়ে গোপন করে জনৈক অর্নাস পড়ুয়া শিক্ষার্থীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতে এসে আটক হলেন বর।

শুক্রবার(২১ জুন) দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের কামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বরের বাড়ি চাঁদ জেলার সদর  উপজেলার মাদ্রাসা রোড এলাকার নেহাল হোসেন মজুমদারের ছেলে সোমেল হোসেন মজুমদার(৪১)।

শনিবার(২২ জুন) দুপুরে ঘটনাস্থলে গিয়ে খোঁজ নিয়ে জানাযায়, জনৈক অর্নাস পড়ুয়া শিক্ষার্থী গত ৬ মাস আগে  ঢাকার একটি অনলাইন শপিং সেন্টারে  চাকুরির ইন্টারভিউ দেয়ার সময় সোমেলের সাথে পরিচয় হয়। পরবর্তীতে সোমেল মেয়েটিকে  বিয়ের  প্রস্তাব দেন। এবং বিয়ের পর ইতালি নিয়ে যাবে এমন প্রলোভন দেন তিনি। এতে রাজি হলে মেয়ের বাড়ি আসা যাওয়া শুরু হয় তার। এরই মধ্যে  বিয়ের দিন ধার্য্য করা হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে মেয়ের বাড়ি চলে অনুষ্ঠান। বিকালে ৪০ জন বর যাত্রী আসার কথা থাকলেও রাত ১০ টার দিকে বর তার পরিবারে ৩ সদস্য নিয়ে বিয়ে করতে আসে। বিষয়টি কনের পরিবারের লোকজনের সন্দেহ হলে জিঞ্জাসাবাদে তিনি প্রথম বিয়ে ও  প্রতরণার কথা স্বীকার করেন। পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত না থাকায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। প্রতারক বরের বিরুদ্ধে প্রতরণা মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :