1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণা করতেন তারা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩২৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার ধনিয়া এলাকায় নারী দিয়ে পাতা ফাঁদে বিভিন্ন ব্যক্তিকে জিম্মি করে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করা হচ্ছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাতে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতরা হলো—মো. তরিকুল ইসলাম (৪৮), মো. মতিউল ইসলাম (৪০) ও হাবিবুল্লাহ (৩৮)। এ সময় তাদের কাছ থেকে দুটি করে খেলনা পিস্তল, ভুয়া ডিবি পুলিশের জ্যাকেট, ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এছাড়াও দুই জোড়া হ্যান্ডক্যাপ, একটা চোরাই মোটরসাইকেল, একটি ক্যামেরা, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, পাঁচটি ভুয়া সাংবাদিক আইডি কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি এনায়েত কবির শোয়েব।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য উল্লেখ করে এনায়েত কবির শোয়েব জানান, চক্রের সদস্যরা প্রথমে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্লাট বাসা ভাড়া করে। চক্রের নারী সদস্যরা অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের অনৈতিক কাজের লোভ দেখিয়ে তাদের পরিকল্পিত স্থানে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তাদের দলের মেয়ে সদস্যরা কৌশলে তাদের দলনেতা তরিকুল ইসলামকে জানায়। রিকুল ইসলাম ও তার সহযোগীরা ডিবি পুলিশের জ্যাকেট পরে খেলনা পিস্তল, ওয়াকিটকি সেট, হ্যান্ড ক্যাপ ও ক্যামেরাসহ হাজির হয়ে কৌশলে মেয়ে সদস্যদের সঙ্গে ভুক্তভোগীদের আপত্তিকর ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের পর তারা ভুক্তভোগীদের ভিডিও দেখিয়ে গ্রেফতার, মামলাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করত।

তিনি আরও জানান, গ্রেফতার হাবিবুল্লাহ চক্রের প্রধান তরিকুলের অন্যতম সহযোগী। বিভিন্ন এলাকা থেকে অনৈতিক কাজ করার জন্য মেয়েদের সংগ্রহ করত। দল নেতার আদেশে মেয়ে সদস্যদের মাধ্যমে নিয়ে আসা অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের গোপনে ক্যামেরা দিয়ে মেয়েদের সাথে ভিকটিমের আপত্তিকর ভিডিও ধারণ করত। পরবর্তীতে তরিকুলের সহযোগী হয়ে ভুক্তভোগীদের বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। হাবিবুল্লাহর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতার মো. মতিউল ইসলাম তরিকুলের সহযোগী। সে সাংবাদিক পরিচয়ে হাজির হত। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায় করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :