
অনলাইন ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন।
বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০ টা ১০ মিনিটে এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুযায়ী এমপি হিসেবে নিজে শপথগ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।
পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপিদের শপথ পড়ান স্পিকার। পরে এমপিরা শপথ বইয়ে স্বাক্ষর করেন।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। সে অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
Leave a Reply