1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

দাবদাহের দাপট চলবে আরও এক সপ্তাহ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৯২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকতে পারে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ৫ বিভাগ ও ৪ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা পরবর্তী সাত দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে রাজধানীসহ সারাদেশের মানুষ গরমে কষ্ট করছেন। দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জনজীবন। আবার সোমবার তাপপ্রবাহের আওতা ক্রমশ বেড়েছে। আগের দিন অর্থাৎ রোববার দেশের পাঁচ বিভাগ ও এক জেলার পর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। আর সোমবার পাঁচ বিভাগ ও চার জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগামী দু-তিনদিন পর দেশের কোনো কোনো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও বৃষ্ট হয় তাহলে সেটা ২০ তারিখের পর হতে পারে। সেই পর্যন্ত অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ। আমরা বলেছি, আগামী সাতদিন তাপপ্রবাহ থাকবে।

এছাড়া কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী খুলনা, ফরিদপুর, মাদারীপুর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, ১৪ থেক ১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর জেলার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। আর অন্যান্য জেলার তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :