1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

তুরস্ক ও সিরিয়ার হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় রক্তের জন্য হাহাকার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ভূমিকম্পে আহতদের ভিড় উপচে পড়ছে তুরস্ক ও সিরিয়ার হাসপাতালগুলোতে। স্থান সংকুলান না হওয়ায় অনেক হাসপাতাল রোগীদের ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে। হাজার হাজার আহত মানুষের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। রক্তের জন্য হাহাকার দেখা দিয়েছে। তাই মানুষকে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা। খবর বিবিসি ও আলজাজিরার। তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট কেরেম কিনিক গোটা জাতিকে ভূমিকম্পে আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। গতকাল সোমবার দুপুরে এক টুইটে তিনি জানান, ক্ষতিগ্রস্ত অঞ্চলে রক্তের অতিরিক্ত চালান পাঠানো হচ্ছে। কিন্তু তা দিয়ে প্রয়োজন মিটবে না। আমাদের অতিসত্বর বিভিন্ন গ্রুপের অনেক বেশি রক্তের প্রয়োজন। তা না হলে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব না। এ সময় তিনি জনসাধারণকে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে ভিড় না জমানোর আহ্বান জানিয়েছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় জানান, ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে অন্তত ১ হাজার ৭১৮টি ভবন ধসে পড়েছে। এর মধ্যে শুধু গাজিয়ানতেপ ও কাহরামানমারাস প্রদেশেই ৯ শতাধিক ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন অসংখ্য মানুষ। তুরস্কে এ পর্যন্ত প্রায় ৬ হাজার মানুষ আহত হয়েছেন। এ সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। উদ্ধার কাজে নামানো হয়েছে এয়ারক্রাফট। অন্যদিকে ভূমিকম্পে সিরিয়ায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছেন। আহতদের ভিড়ে উপচে পড়ছে দেশটির বিভিন্ন হাসপাতাল। দেশটিতে ত্রাণ তৎপরতা পরিচালনাকারী সংস্থা দ্য সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটি গতকাল এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পে বেশ কয়েকটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ হাসপাতাল আহতদের ভিড়ে পূর্ণ হয়ে গেছে। আল দানাসহ আরও কয়েকটি হাসপাতাল রোগী ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। ইদলিব প্রদেশের একটি ম্যাটার্নিটি হাসপাতাল আহতদের জায়গা করে দিতে নবজাতকদের নিকটবর্তী অপর একটি হাসপাতালে পাঠাতে বাধ্য হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :