1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি সিলেটে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৫০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: দেশে দুই সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহের পর বৃষ্টিতে ভিজল সিলেটের তিন উপজেলা কোম্পানীগঞ্জ, জৈন্তা ও কানাইঘাট। সোমবার রাতের এ বৃষ্টির ফলে তীব্র গরমে হাঁসফাঁস করা উপজেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

সোমবার রাত ৮টা থেকে বৃষ্টি শুরু হয়। রাত ১০টার দিকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এরপর তীব্রতা কমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে থাকে।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, ‘আগেই আমরা আভাস দিয়েছিলাম বৃষ্টির। কোম্পানীগঞ্জসহ বেশ কয়েক জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। সিলেট নগর ও আশপাশ এলাকায় বৃষ্টির জোর সম্ভাবনা আছে।’

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :