1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

জর্জিয়া মেলোনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৬৯ বার পড়েছেন

অনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন উগ্র ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি (৪৫)।  শনিবার (২২ অক্টোবর) রাজধানী রোমে প্রেসিডেন্টর বাসভবন কুইরিনাল প্রাসাদে  প্রেসিডেন্ট সার্জিও ম্যাত্তারেলার সামনে শপথ নেন তিনি।

উগ্র ডানপন্থী নেতা জর্জিয়া মেলোনি শুক্রবার ইতালি’র প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন।  মেলোনির দল ‘ব্রাদার্স অফ ইতালি পার্টি’ ২৫ সেপ্টেম্বরের আইনসভা নির্বাচনে জয়ী হয়েছিল কিন্তু সরকার গঠনের জন্য দলের বাইরের জোটের সমর্থনের প্রয়োজন ছিল।

ব্রাদার্স অফ ইতালি পার্টি ইউরোসেপ্টিক (ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা বৃদ্ধির বিরোধী) এবং অ্যান্টি-ইমিগ্রেশন বা অভিবাসন বিরোধী।

মেলোনির নিয়োগ ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি এবং ব্রাদার্স অফ ইতালি পার্টির জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এই দল আগে কখনো সরকারে ছিল না। প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরপরই  ৬ নারীসহ ২৪  মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। এদিন শপথ নেন তারাও।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইতালির ৬৮তম সরকারের প্রধান হলেন মেলোনি। এ সরকার ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রশাসনের স্থলাভিষিক্ত হবে।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :