1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

গণমাধ্যম সংস্কার কমিশন ডিসেম্বরের মধ্যে আট বিভাগে সভা করবে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আগামী ডিসেম্বরের মধ্যে দেশের আটটি প্রশাসনিক বিভাগে আটটি মতবিনিময় সভা করবে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার লক্ষ্যে গঠিত গণমাধ্যম সংস্কার কমিশন।

গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার সার্কিটহাউস রোডস্থ তথ্য ভবনে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রথম সভা কমিশনপ্রধান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কমপক্ষে ৮টি বিভাগে আঞ্চলিক মতবিনিময় সভার আয়োজন করে মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার গণমাধ্যম সংস্কার কমিশনের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে জানায়, কমিশনে এখন পর্যন্ত ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম পাওয়া যায়নি। ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম না পাওয়ায় কর্মপরিকল্পনা গ্রহণে বিলম্ব হতে পারে। তাই ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধির নাম যাতে দ্রুত পাওয়া যায় সেই লক্ষ্যে কমিশন জোর তাগিদ দিচ্ছে।

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমে কর্মরত সবার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কমিশনের প্রথম সভায় এ বিষয় আলোচনা করা হয়। অর্থনৈতিক নিশ্চয়তা ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা ঝুঁকির মধ্যে পড়ে বলে সভায় অভিমত প্রকাশ করা হয়। এ ছাড়াও জনগণের আস্থা অর্জনে গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের মতামত নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।

উল্লেখ্য, গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে গত ১৮ নভেম্বর সরকার ১১ সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে। তথ্য ভবনের ১৬ তলায় কমিশনের কার্যালয় নির্ধারণ করা হয়েছে। এই সংস্কার কমিশন ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কা

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :