
শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, কোন বিপ্লবী কখনো মিথ্যা কথা বলে না।কোন বিপ্লবী কখনো তার জনগণকে ফেলে রেখে পালিয়ে যায়না।কোন বিপ্লবী নেতা তার নিজের স্বার্থের জন্য দেশ থেকে পালিয়ে গিয়ে আয়েশী জীবন-যাপন করে না।তেমনিভাবে আমাদের বিপ্লবী নেতা তারেক রহমান ১৭ টি বছর বিদেশে বসে আপনাদেরকে বিপ্লবের ডাক দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন।
বৃহস্পতিবার ( ১লা অক্টোবর) বিকেলে কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণের অনুষ্ঠান শেষে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস,এ জিন্নাহ কবীর বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন,২০২৩ সালে বিপ্লবী নেতা তারেক রহমন ঘোষণা দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড দেয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে এবং এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন।উনি ওনার কথা রেখেছেন? এবার আপনারা আপনাদের কথা রাখবেন। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, বিপ্লবী তারেক রহমান বাংলাদেশের মেহেনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য যে কর্মসূচি দিবেন, সে কর্মসূচি সরকারের স্তরের কর্মকর্তাবৃন্দ, আমরা যারা সামনে বসে রয়েছি কি কথা দিতে পারি! বিপ্লবী তারেক রহমান বাংলাদেশকে গড়া এবং বাংলাদেশের প্রতিটি মানুষকে যে কথা দিয়েছেন তার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব।
উক্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজাহান সিরাজ।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার,শিবালয় উপজেলা কৃষি অফিসার সুজন কুমার ভৌমিক, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন,মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো:নাসির উদ্দিন, যুবদলের আহ্বায়ক হোসেন আলী, কৃষক দলের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগীগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply