1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৩০৮ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঈদুল ফিতরের ছুটি শেষে আগামীকাল সোমবার (২৪ এপ্রিল) খুলছে সরকারি-বেসরকারি অফিস। এজন্য ঈদের পরদিন গ্রাম থেকে রাজধানীতে ফিরছেন অনেকে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরের পর দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীবাহী বাসগুলো রাজধানীতে ফিরতে শুরু করেছে।

দুপুরে পর সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালে দূরপাল্লার অনেক বাস এসেছে। আগামীকাল যাদের অফিস করতে হবে, তারা অনেকটা নির্বিঘ্নে রাজধানীতে পৌঁছেছেন।

তিশা পরিবহনের বাসে রাজধানীতে এসেছেন মো. কলিমুল্লাহ। তিনি বলেন, আগামীকাল অফিসে খোলা। এ কারণে আজ ঢাকায় চলে এসেছি।

ইমাদ পরিবহনের সুপারভাইজার নুর হোসেন বলেছেন, আগামীকাল সোমবার সকাল থেকে ঢাকামুখী মানুষের চাপ বাড়বে। তবে, রাস্তার পরিস্থিতি ভালো হওয়ায় তেমন ভোগান্তি হয়নি।

গুলিস্তানে দায়িত্ব পালনরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেছেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে এরইমধ্যে অনেক মানুষ ঢাকায় ফিরেছেন। আজ দুপুরের পর বিভিন্ন জেলা থেকে যাত্রীবাহী বাস ঢাকায় এসেছে। তবে, ঢাকামুখী যানবাহনের চাপ তুলনামূলক কম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :