1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ২৪৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: ঈদের আমেজের কাছে হার মেনেছে ঝুম বৃষ্টি। রাজধানীতে ভারী বৃষ্টি উপেক্ষা করেই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীবাসীর সঙ্গে জামাতে অংশ নেন ঢাকার দুই মেয়রসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও।

সাড়ে ৭টায় শুরু হয়ে ঈদগাহ মাঠের জামাত শেষ হয় ৭টা ৪০ মিনিটে। পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সেখানে ছিলেন না।

ঈদের জামাত উপলক্ষে ঈদগাহ মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঈদগাহে ঢুকতে হয় সবাইকে। জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে নেওয়ার অনুমতি ছিল না সেখানে। এ জামাতের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা ছিল।

২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের জামাতের ব্যবস্থা ছিল এই ঈদগাহে। এছাড়াও মূল প্যান্ডেলের বাইরেও হাজার হাজার মানুষ নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তবে বৃষ্টির কারণে মুসল্লির সংখ্যা কম হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :