
অনলাইন ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি গ্রহণে সম্মতি দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরুপা তালুকদারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি গ্রহণের বিষয়ে অনুশাসন দিয়েছেন। অনুশাসনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখিত, সম্মতি (ডিগ্রি গ্রহণে) দিতে পারছি না।’
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিশেষ একটি সমাবর্তন আয়োজনের পরিকল্পনা নিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব ল’জ ডিগ্রি দিতে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। তবে প্রধানমন্ত্রী ওই ডিগ্রি নিতে সম্মতি দেননি।
Leave a Reply