
অনলাইন ডেস্ক: জি২০-র শীর্ষ সম্মেলনের বৈঠকে আসা নেতাদের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে নৈশভোজের আয়োজন করেছেন তাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বোন শেখ রেহানা। এছাড়াও নৈশভোজে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার (৯ সেপ্টেম্বর) এই নৈশভোজের আয়োজন করেন দ্রৌপদী মুর্মু। সেখানে বিদেশি অতিথিদের পাশাপাশি সব কেন্দ্রীয় মন্ত্রী, সচিব ও রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত হয়েছিলেন বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
জি২০-র শীর্ষ বৈঠকে আগত নেতাদের সম্মানে শনিবার (৯ সেপ্টেম্বর ২০২৩) দিল্লির প্রগতি ময়দানে ভারত মন্ডপমের মাল্টি-ফাংশন হলে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত নৈশভোজে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কুশল বিনিময় করেন।
Leave a Reply