1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

ছাত্ররা কি স্কুলে যাচ্ছে না, প্রশ্ন প্রধানমন্ত্রীর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ৩০০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক:২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের পরীক্ষায় মেয়েদের তুলনায় ছেলেদের অংশগ্রহণ কম থাকায় প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলের সংখ্যা কমে যাচ্ছে। এরা কি স্কুলে যাচ্ছে না? আমার মনে হয়, শিক্ষা মন্ত্রণালয়কে তা ভালোভাবে দেখা দরকার।’

শুক্রবার (২৮ জুলাই) গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। এ সময় ফলাফল দেখে প্রধানমন্ত্রী ছাত্রদের নিয়ে উগ্বেগ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনের ২০ লাখ ৭৮ হাজার ২১৬ পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্রের সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৯.৩২ শতাংশ। অন্যদিকে ছাত্রীর সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৫০.৬৮ শতাংশ। ছেলের সংখ্যা কেন কমে যাচ্ছে, একটু ভেবে দেখা দরকার। এরা কি স্কুলে যাচ্ছে না? পরীক্ষায় ছাত্রদের সংখ্যা কেন কমে গেল? আমার মনে হয়, শিক্ষা মন্ত্রণালয়কে তা ভালোভাবে দেখা দরকার।

ফল প্রকাশ অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর হাতে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সার্বিক পরিসংখ্যান তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী (নওফেল) উপস্থিত ছিলেন।

এরপর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা তাদের নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

দীর্ঘ অপেক্ষার পর স্কুলের গণ্ডি অতিক্রম করা এই শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন জিপিএ ৫ পেয়েছে। এই হিসাবে এবার পাসের হার কমেছে ৭ দশমিক ০৫ শতাংশ। আর জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৬ হাজার ২৪ জন।

গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :