1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

জুলাই মাসে ইইউ’র নির্বাচনী পর্যবেক্ষক দল আসবে: রাষ্ট্রদূত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩
  • ২৩৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠান পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকরা আগামী জুলাই মাসে ঢাকায় আসবেন। অন্যদিকে, আগামী ২০২৯ সালের পর ইইউ বাজারে জিএসপি সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশকে ৩২টি আন্তর্জাতিক কনভনশনের শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশের সঙ্গে ইইউ’র সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে মঙ্গলবার ঢাকায় ইইউভূক্ত দেশগুলোর যৌথ পেস ব্রিফিং অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত চালর্স হুইটলি এমন তথ্য প্রকাশ করেন।

ইইউ রাষ্ট্রদূত চালর্স হুইটলি বলেন, ইইউ চায় যে বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হোক। নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউ সরকারের কাছে আবেদন করেছিল, তা অনুমোদন হয়েছে। ইইউ ৩ ধাপে ঢাকায় নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে। প্রথম ধাপের পর্যবেক্ষকরা আগামী জুলাইমাসে আসবেন, দ্বিতীয় ধাপের পর্যবেক্ষকরা নির্বাচনের দুইমাস আগে এবং তৃতীয় ধাপের পর্যবেক্ষকরা নির্বাচনের সময় বাংলাদেশ সফর করবেন।

তারা নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে ইইউ হাই রিপ্রেজেনটেটিভ জোসেফ বোরেলের কাছে প্রতিবেদন পাঠাবে। বাংলাদেশ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ করতে দেওয়ার সিদ্ধান্তকে ইইউ সাধুবাদ জানাচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, করোনা এবং বৈশ্বিক যুদ্ধের মধ্যেও ইইউতে বাংলাদেশের রপ্তানি ৫০ শতাংশ বেড়েছে। আগামী ২০২৯ সালের পর ইইউ বাজারে জিএসপি প্লাস সুবিধা পেতে হলে বাংলাদেশকে ৩২টি আন্তর্জাতিক কনভেনশনের শর্ত পূরণ করতে হবে। যা মূলত শ্রম সংশ্লিষ্ট এবং মানবাধিকার অধিকার নিশ্চিত করে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :