1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

আরিচা-কাজিরহাট নৌরুটে ডুবোচরে ফেরি আটকে পড়েছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৪৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:আরিচা-কাজিরহাট নৌরুটে নাব্যতা সংকটের কারণে ডুবোচরে ফেরি আটকে পড়েছে।

বৃহস্প্রতিবার ( ৮ মে) সকাল সাড়ে সাতটার দিকে আরিচা থেকে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরি ‘শাহ আলী’ যমুনার নদীর ডুবোচরে আটকে যায় । এসময  ফেরিতে ১৩ টি ট্রাক ও দুটি প্রাইভেট কার এবং কিছু যাত্রী রয়েছে। ফেরিতে থাকা সকলেই আতঙ্কে রয়েছে। বিআইডব্লিউটিসি’র টাগবোট দিয়ে ফেরিটি ছাড়ানোর চেষ্টা চলছে।

আরিচা ঘাট থেকে ১ কিলোমিটার দুরবর্তী স্থানে ডুবোচরের কারণে এ নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে। ফলে উক্ত নৌরুটে চলাচলরত ফেরিগুলো মাঝে মধ্যেই আটকে পড়ছে।

এর আগেও গত মঙ্গলবার (৬ মে) বেলা ১১:৫০ ঘটিকায় আরিচা ঘাটের অদুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান নামের একটি ফেরি কাজিরহাট থেকে আরিচা আসার পথে ডুবোচরে আটকে পড়ে।

বিআইডব্লিউটিসি’র আরিচা নৌ-অঞ্চলের ম্যানেজার আবু আব্দুল্লাহ  বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিচা ঘাটের অদুরে ডুবোচরের কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচলে একটু সমস্যা হচ্ছে। বিষয়টি আমাদের উর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :