1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ পারিবারিক সফর শেষে দেশে ফিরেছেন মির্জা ফখরুল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৪২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় প্রায় দুই সপ্তাহ পারিবারিক সফর শেষে ঢাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে অস্ট্রেলিয়া থেকে ঢাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে ঢাকায় পৌঁছে তেমন কথা বলেননি বিএনপি মহাসচিব। দেশের অবস্থা কেমন দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‌‘দেশ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো হবে। আমি ভালো আছি। পরে আপনাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ।’

গত ১১ অক্টোবর বড় মেয়ে ডা. শামারুহ মির্জা ও তার পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :