1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

পুলিশি বাঁধা উপেক্ষা করে শাহবাগে একত্রিত হয়েছে জবি শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৬ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কোটা বিরোধী আন্দোলনে শাহবাগে একত্রিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও পুলিশি ব্যারিকেড ভেঙে শাহাবাগে একত্রিত হয়েছে শিক্ষার্থীরা।

আন্দোলনর‍ত শিক্ষার্থীদের আন্দোলন থামাতে শাখারী বাজার, তাতীবাজার ও গুলিস্থানে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধা ভেঙে শিক্ষার্থীরা শাহাবাগে আন্দোলনে অংশ নিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়।

শাহবাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্ত বলেন, কোন বাধা আমাদের আটকাতে পারবে না। আমরা জগন্নাথ থেকে বাধা পেরিয়ে এসেছি। কোন বাঁধা মানবো না। আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো।

এদিন আন্দোলন শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেন শিক্ষার্থীদের আন্দোলন না করতে অনুরোধ করেন। শিক্ষার্থীদের আটকাতে প্রধান ফটকে তালা দেয়া হলে শিক্ষার্থীরা তা ভেঙে ফেলে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :