1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

৬ কোটি রুপি এক ছবির জন্য

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩৫৪ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: বলিউডে ঢুকতে বেশ কসরত করছেন ম্রুণাল ঠাকুর। যদিও দক্ষিণের ছবিতে মাত করে দিয়েছেন। মালয়ালম অভিনেতা দুলকার সালমানের সঙ্গে তেলেগু ছবি ‘সিতা রামাম’ দিয়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। শুধু তা-ই নয়, তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রিতে ঢোকার দরজাটাও পেয়ে গেছেন এই ছবি দিয়ে।

ইতিমধ্যে দ্বিতীয় ছবির কাজ শুরু করে দিয়েছেন ম্রুণাল। হায়দরাবাদে তেলেগু তারকা ন্যানির সঙ্গে শুটিং করছেন। সৌরভ পরিচালিত ছবির নাম ‘ন্যানি থার্টি’। ছবিটি এই তারকার জীবনের গুরুত্বপূর্ণ একটি ছবি। আর এই ছবিতেই নায়িকা হিসেবে আছেন ম্রুণাল। শোনা গেছে, এই ছবির জন্য ম্রুণাল নিয়েছেন ৬ কোটি রুপি। এর মধ্য দিয়ে দক্ষিণের বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় ঢুকে গেলেন ম্রুণাল।

এমনকি তার হাতে সাতটি ছবির প্রস্তাব দেয়া হয়েছে। এর মধ্যে দুটি তেলেগু, দুটি তামিল এবং একটি মালয়ালম। তার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলিউড ছবি ফের কবে করবেন। কয়েকজন বলিউড পরিচালকের সঙ্গেও কথাবার্তা হচ্ছে। বছরের শেষ দিকে তাকে তামিল ও মালয়ালম ছবিতে অভিষেক করতে দেখা যেতে পারে।

বলিউডে তাকে ‘সেলফি’তে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে। আর সামনে দেখা যাবে ‘গুমরাহ’ নামের ক্রাইম থ্রিলার ছবিতে। আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। তার বিপরীতে আছেন আদিত্য রায় কাপুর। এ ছাড়া তাকে দেখা যাবে উমেশ শুক্লার ‘আঁখ মিচোলি’তে। তার সঙ্গে এই ছবিতে আছেন অভিমন্যু দসানি। এ ছাড়া আর বাল্কির ‘লাস্ট স্টোরিজ টু’তে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :