1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

হাতের উল্টো পিঠে ১৮ ডিম নিয়ে বিশ্বরেকর্ড

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩০৪ বার পড়েছেন

অনলাইন ফিচার ডেস্ক: ইরাকের নাসিরিয়ার বাসিন্দা ইব্রাহিম সাদেক। একসঙ্গে ১৮টি ডিম হাতের উল্টো পিঠে ভারসাম্য রেখে গিনেস রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। এজন্য তাকে অনেক বেশি অনুশীলনও করতে হয়েছে।

এর আগে অনেকেই মাথায় ডিম ব্যালেন্স করে গিনেস রেকর্ড করেছেন। গ্রেগরি দ্য সিলভা নামের এক ব্যক্তি একসঙ্গে ৭৩৫টি ডিম মাথায় ব্যালেন্স করে বিশ্বরেকর্ড গড়েন। তবে হাতে ব্যালেন্স করার রেকর্ড ইব্রাহিমের আগে জ্যাক হ্যারিস নামের লন্ডনের এক বাসিন্দা করেছিলেন ২০২০ সালে। তিনি ১৮টি ডিম হাতের তালুতে ব্যালেন্স করেছিলেন। জ্যাকের সেই ভিডিও দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন ইব্রাহিম। এরপর তিনিও এমন একটি রেকর্ড করার কথা ভাবেন।

ইব্রাহিম ডিম ব্যালেন্স করলেন ঠিকই। কিন্তু তা হাতের উল্টো পিঠে। ইব্রাহিম সপ্তাহে চারবার অনুশীলন করতেন। অল্পদিনেই তিনি ব্যালেন্স করার কাজটি করে ফেলেন। ধীরে ধীরে ডিমের সংখ্যা বাড়িয়েছেন। অবশেষে ২০২১ সালের ২১ জুলাই তিনি রেকর্ডটি করতে সক্ষম হন। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড অব রেকর্ডস থেকেও স্বীকৃতি মিলেছে ইব্রাহিমের।

শুধু ডিম দিয়েই নয়, ইব্রাহিম কাচের বোতল দিয়েও ব্যালেন্স করতে পারেন। একটি বোতলের উপর আরেকটি দিয়ে ব্যালেন্স করতে পারেন। এছাড়াও ভারী সিলিন্ডার বোতলগুলোও ব্যালেন্স করেন একটি উপর আরেকটি রেখে। এগুলো তিনি এখনো অনুশীলন করে যাচ্ছেন। তার ইচ্ছা এটি দিয়েও তিনি গিনেস রেকর্ড করেত পারবেন। নিজের টিকটক অ্যাকাউন্টে এমন অদ্ভুত বিষয়ের ভিডিও দেন ইব্রাহিম।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :