1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে চেয়ারম্যান পদে ৫ প্রতিদ্বন্দ্বী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৯৯ বার পড়েছেন
হরিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে চেয়ারম্যান পদে ৫ প্রতিদ্বন্দ্বী

জ. ই. আকাশ, হরিরামপুর(মানিকগঞ্জ)প্রতিনিধি:আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫জন প্রার্থী। এর মধ্য ক্ষমতাসীন দল আ. লীগ পন্থি ৪ জন ও বিএনপি পন্থি ১ জন।

ঘোষিত তপসিল অনুযায়ী মঙ্গলবার সকালে জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্তভাবে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, আওয়ামী পন্থিদের মধ্যে বর্তমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান (মোটর সাইকেল প্রতীক), বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি মো. সাদ্দাম হোসেন (দোয়াত কলম প্রতীক), বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. আজিম খাঁন (আনারস প্রতীক), আয়ারল্যান্ডের ডাবলিন শহর আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল ইসলাম (ঘোড়া প্রতীক) ও বিএনপি পন্থি একক প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়ন পরিষদের টানা তিনবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মো. জাহিদুর রহমান তুষার (কাপ পিরিচ)।

উল্লেখ্য, নির্বাচনের তপসিল ঘোষণার পর এ উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে ১৭ এপ্রিল বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ৮ জনের প্রার্থীতা বৈধতা পায়। এর মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে তিন জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

এছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৬০৮ জন। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :