
জ. ই. আকাশ, হরিরামপুর, মানিকগঞ্জ:মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি ঝিটকা বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চুন্নুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হরিরামপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল মোল্লা, ক্রীড়া সম্পাদক মো. মাহাবুবুল ইসলাম বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল হোসেন, আবু সায়েম, মো. লালমিয়া, মো. হায়দার, মো. আরিফুল ইসলাম, রাকিবুল হাসান রুবেল প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে স্বেচ্ছাসেবক দলের প্রায় দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
Leave a Reply