1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

হরিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২২৬ বার পড়েছেন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের হরিরামপুরে কোটা সংস্কারের দাবিতে দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বেলা ২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাস্তা বাজার এলাকার বিএনপি’র নেতাকর্মীদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও  বিভিন্ন ওয়ার্ডের বিএনপি’র নেতাকর্মীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :