1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

হরিরামপুরে বিল্লাল হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যার দায়ে ১জনের মৃত্যুদণ্ড এবং ১জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ( ৩০ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জেলার শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩০) এবং একই এলাকার শহিদ বেপারীর ছেলে আলীম (৩২)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বিল্লাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতেন আসামি সুমন শেখ। আর বিল্লাল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আসামি আলীমের। মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাওয়ায় আসামি সুমন অপর আসামি আলীমের সঙ্গে একজোট হয়ে বিল্লাল হোসেনকে হত্যার পরিকল্পনা করেন।

সেই ধারাবাহিকতায় ২০১৭ সালের ১৫ মার্চ এই দুই আসামিসহ আরও এক আসামি মিলে পূর্ব পরিকল্পিতভাবে বিল্লালকে কুপিয়ে হত্যা করে। এদের মধ্যে এক আসামি শিশু হওয়ায় পৃথক আদালতে তার বিচার চলমান। এরপর দীর্ঘ সময় মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

আসামি সুমন শেখের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও আসামি আলীমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :