1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

হরিরামপুরে আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপনে  প্রশিক্ষণ কর্মশালা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পড়েছেন

নিজস্ব প্রতিনিধি:  মানিকগঞ্জের হরিরামপুরে আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপনে  নলকূপ মিস্ত্রিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ও মঙ্গলবার  আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা এবং দক্ষ নলকূপ মিস্ত্রী দ্বারা নলকূপ স্থাপন ও পানি পরীক্ষাকরণ বিষয়ক পারস্পরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দুইদিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: নাজমুল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহরিয়ার রহমান বক্তব্য রাখেন ।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন  কর্মশালার মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইফতেখার আলম এবং সিনিওর হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ভার্কের এরিয়া ম্যানেজার তৌহিদ রহমান। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ‍্যাসিলিটেটর শাহরিয়ার হাসান,ইউপি চেয়ারম্যান, সচিব,সাংবাদিক, প্রাইমারী ও হাই স্কুল শিক্ষক, এলাকার ইমাম ও পুরোহিত, ইউপি মেম্বার, স্বাস্থ্য কর্মকর্তা,নলকূপ মিস্ত্রিসহ এ সংশ্লিষ্ট কাজে জড়িত বিভিন্ন পেশাজীবি ব্যাক্তি বর্গ। প্রশিক্ষণ কর্মশালায় নলকূপ মিস্ত্রীদের দক্ষ করে তোলার পাশাপাশি আলোচনায় স্থানীয় মানুষের আর্সেনিক সম্পর্কে ধারণা, দক্ষ মিস্ত্রি দ্বারা নলকূপ স্থাপন ও প্রতিকূল পরিবেশে পানি ব্যবহারে পারস্পরিক সহযোগিতার মত বিষয়গুলো প্রাধান্য পায়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :