1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

স্কুল জীবনের নানা স্মৃতি-আড্ডায় উদযাপিত ’শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের’ ৭৫ বছর পূর্তি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৪ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:দীর্ঘ দিন পর স্কুল জীবনের নানা স্মৃতি আর আড্ডার মধ্য দিয়ে উদযাপিত হলো মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী ’শিবালয় সরাকরি উচচ বিদ্যালয়ের’ ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান।নবীণ-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় ভরে উঠে বিদ্যালয়ের সবুজ আঙিনা,পরিণত হয় এক মহামিলনমেলায়।

শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের এ্যালামনাই এ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী রঙ-বেরঙের নানা আয়োজনে মুখরিত হয়ে উঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ। অনেক দিনের কাঙ্খিত এই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা-উপজেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসেন তাদের প্রাণের বিদ্যালয়ের আঙিনায়। দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধুদেরকে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।স্কুলের কৈশর জীবনের অতিত দিনের স্মৃতিচারণ, গল্প, আড্ডা, সেলফি আর ছবি ওঠানো নিয়ে ব্যাস্ত হয়ে পড়েন সকলেই। সকাল ১০টায় বিদ্যালয় চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী যা আরিচা লঞ্চ ঘাট ও বোয়ালী ডাক্তারখানা এলাকা প্রদক্ষিণ করে আবার ফিরে আসে বিদ্যালয় প্রাঙ্গনে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয়।পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং বক্তব্য প্রদানের মধ্য দিয়ে ৭৫ বছর পূর্তি উদযাপন কর্মসূচির উদ্বোধন করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান।

অত্র বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. হযরত আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক বিদ্যালয়েল প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার মহিদুর রহমান কাজল। স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিঞ্চচরন বিশ^াস, শামছুল আলম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সত্যেন কান্ত পন্ডিত ভোজন, মিজানুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম ও নাসির উদ্দিন প্রমুখ। এ সময় প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা নানা স্মৃতিচারণমূলক বক্তব্যে বিদ্যালয়ের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন।

৭৫ বছর পুর্তি উৎসবে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষকসহ প্রায় ৪ হাজার মানুষের সমাগম ঘটে উক্ত বিদ্যালয়ের মাঠে।দীর্ঘ দিন পর সহপাঠিদের সাঙ্গে দেখা হওয়ায় কুশল বিনিময়, স্মৃতিচারণ ও আনন্দঘন আড্ডায় মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গন। আনেকেই আবেগাপ্লুত হয়ে ফিরে যান পুরানো দিনের স্মৃতিতে। সকাল থেকেই বিদ্যালয় সংলগ্ন সড়ক ও মাঠ মানুষের ভিড় আর পদচারণায় হয়ে ওঠে মুখোরিত। সবুজ প্রকৃতি আর শীতের সকালের আবেশে এ উৎসব আরো প্রান্তবন্ত হয়ে উঠে।অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থার জন্য  পুলিশ প্রশাসনের পাশাপাশি নেয়া হয় বেসরকারিভাবে নিরাপত্তা কাজে নিয়োজিত এলিট ফোর্সের কর্মীবাহিনী।

এছাড়া নানা রঙের রঙ দিয়ে আলপোনা একে সাজানো হয় বিদ্যালয় সংলগ্ন সড়ক ও বিদ্যালয়ের আঙিনা। মরিচা বাতি দিয়ে আলোক সজ্জা করা হয় পুরো বিদ্যালয় ও পাশের সড়ক। রাতের বেলায় ঝল-মলে আলোতে আলোকিত হয়ে উঠে পুরো বিদ্যালয়।

মধ্যাহ্ন ভোজের পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীত শিল্পী সাফাওয়ান, পড়শী ও এ্যাসেস ব্যান্ডের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ করা হয় ’শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের’ ৭৫ বছর পূতি উদযাপন অনুষ্ঠান।

উল্লেখ্য, যমুনা নদী তীরে অবস্থিত তৎকালিন সময়ে অজাপাড়া গায়ের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়াতে ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয় এ বিদ্যালয়টি। প্রথমবারের মতো ১৯৬৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৯৮৭ সালের ৪ঠা ফেব্রুয়ারী এ বিদ্যালয়টি জাতীয় করণের মাধ্যমে নামকরণ হয় ’শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়’। ৭৫ বছরের পথ চলায় এ ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসা বহু গুণী শিক্ষার্থীরা দেশ-বিদেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :