1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

সিনেমা হলের উন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষিত ঋণ সুবিধা নেওয়ার আহ্বান নূরের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৭ বার পড়েছেন

অনলাইন বিনোদন ডেস্ক: দেশের সর্বস্তরের জনসাধারণের কাছে এক মূর্তিমান আতংকের নাম ছিল সুন্দরবন।  জলদস্যুদের গা ছম ছম করা নির্মমতা ও সন্ত্রাসের রাম রাজত্বের কারণে দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এক  অভয়ারণ্যে পরিণত ছিলো এই অঞ্চল। সুন্দরবনকে জলদস্যু মুক্ত করে সেখানকার মানুষের মাঝে স্বস্তি ও শান্তি ফিরিয়ে দিতে  মিশনে নামে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। দুঃসাহসি, রোমাঞ্চকর ও শ্বাসরুদ্ধকর সেই সব অপারেশনের গল্প ও সুন্দরবনকে জলদস্যু মুক্ত করার অর্জিত সাফল্য নিয়ে র‌্যাব ওয়েলফেয়ার কো- অপারেটিভ সোসাইটি লিমিটেড নির্মাণ করেছে চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’। আগামী ২৩ সেপ্টেম্বর দেশব্যাপি একযোগে মুক্তি পাচ্ছে থ্রিলার ও সাসপেন্সে পরিপূর্ণ এই চলচ্চিত্রটি।

ছবিটির নির্মানের নেপথ্যের নানা গল্প তুলে ধরতে আজ বৃহস্পতিবার কাওরান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে র‌্যাব। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমাণ্ডার  খন্দকার আল মঈন। তিনি সিনেমাটির নির্মাণের নানা প্রেক্ষাপট তুলে ধরেন। অনুষ্ঠানে ‘অপারেশন সুন্দরবন’ ছবির পোস্টার উন্মোচন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পোস্টার উন্মোচনকালে তিনি বলেন, চলচ্চিত্র আমার ভালো লাগার একটা বিষয়।  সেকাল থেকে একাল সব কালের সব ধরনের চলচ্চিত্র আমি দেখি।

‘অপারেশন সুন্দরবন’ ছবিটিতে র‌্যাবের সাফল্য তুলে ধরার পাশাপাশি সুন্দরবনের অনেক অজানা অধ্যায় তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রে এখন সুবাতাস বইছে। আর এমন সময়ে এই চলচ্চিত্রটি দেশের সিনেমাশিল্পে বিশেষ ভূমিকা রাখবে বলেই আমি আশা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, আমি মনে করি চলচ্চিত্র দুই ধরনের। ভালো সিনেমা ও খারাপ সিনেমা। এছাড়া আর কোন ধারায় চলচ্চিত্রকে বেঁধে দেওয়া উচিত না। সস্তা বিনোদনের চেয়ে সুস্থ বিনোদনের ছবিই আমরা বেশি প্রত্যাশা করছি। মাননীয় প্রধানমন্ত্রী চলচ্চিত্রবান্ধব। যার কারাণে তিনি চলচ্চিত্রের এগিয়ে এসেছেন। সিনেমাহলের উন্নয়ন হলে সিনেমাশিল্পের উন্নয়ন হবে বলে তিনি ১ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। এসময় তিনি প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ঋন সুবিধা নেওয়ার জন্য উদ্যোক্তাদের আহবান জানান।

ছবিটিতে অভিনয়কালীন নানা স্মৃতি ও এর সাথে যুক্ত হওয়ার গল্প নিয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ‘অপারেশন সুন্দরবন’ চলচ্চিত্রটির অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রিয়াজ, জিয়াউল রোশন, খায়রুল আলম টিপু, মনোজ প্রামাণিক প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :