
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসী সোমবার(১২অক্টোবর)সিংগাইর উজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. আইভী ফেরদৌসী।
পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এসময় আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসারবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদার করে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।
ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের প্রস্তুতি, ডেঙ্গু কর্নার, শয্যা প্রস্তুতি, প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন, পরীক্ষার সুবিধা ও জনসচেতনতামূলক কার্যক্রমের সক্ষমতা যাচাই করা হয়। সম্ভাব্য রোগীর চাপ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা প্রদান করা হয়।
জরুরি বিভাগ ও অন্তঃবিভাগে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম, রোগী ব্যবস্থাপনা, চিকিৎসা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ পরিস্থিতি পরিদর্শন করা হয়। অন্তঃবিভাগের ওয়াশব্লকের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যবহারযোগ্যতা সন্তোষজনক রাখতে নিয়মিত তদারকি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
বহিঃবিভাগের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং এএনসি, পিএনসি, এনসিডি, আইএমসিআই, ভিশন আই ও ডটস কর্ণারসহ বিভিন্ন সেবা কর্ণারের কার্যক্রম পর্যালোচনা করা হয়। প্রতিটি কর্ণারে মানসম্মত ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নরমাল ডেলিভারি ও অপারেশন থিয়েটারের কার্যক্রম পরিদর্শন করা হয়। নরমাল ডেলিভারির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে গর্ভবতী মায়েদের কাউন্সেলিং, দক্ষ সেবা প্রদান এবং প্রতিষ্ঠানে নিরাপদ প্রসব নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম এবং হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের শনাক্ত করে দ্রুত টিকার আওতায় আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শন শেষে হাসপাতালের বিভিন্ন চ্যালেঞ্জ, জনবল, অবকাঠামো ও সেবার মানোন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়। বিদ্যমান সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে জনগণের জন্য আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।
সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক নির্দেশনাসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করেন তিনি।
Leave a Reply