1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

সিংগাইরে সালাউদ্দিনের মৃত্যু রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৫৮ বার পড়েছেন

সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি:১৪ মে ২০২৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের মো.সালাউদ্দিনের মৃত্যু রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৪ মে) দুপুর ১২ টার দিকে চর পালপাড়া,চর চান্দহর ও চর চামটা গ্রামের সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিনটি গ্রামের ১ হাজারের বেশি লোক অংশ নেয়।  মানববন্ধনে বক্তব্য রাখেন,স্থানীয় মো.আজিবর রহমান,মঞ্জরুল আলম,নিহতের মা সখিনা বেগম,ইকবাল হোসেন,তারিকুর রহমান আলাল,তোফাজ্জল হোসেন,মিজানুর রহমান,পল্লী চিকিৎসক শারিমন আক্তার প্রমুখ। এ সময় বক্তৃারা বলেন,চান্দহর ইউনিয়নের চর পালপাড়া গ্রামের  মঞ্জুরুল আলমের পুত্র সালাউদ্দিনকে (২৪) গত ১১ এপ্রিল স্থানীয় অনিক গং রাতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে কৌশলে তাকে হত্যা করে সড়ক দূর্ঘটনার কথা বলে সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখে । পরের দিন  অতিরিক্ত বিলের চিন্তা করে অনিক গং সালাউদ্দিনের বাবাকে হাসপাতালে ডেকে নিয়ে ভূল বুঝিয়ে স্বাক্ষর নিয়ে আইসিইউ থেকে বের করলে তার মৃত্যু হয়। পরে তারাহুরা করে ময়নাতদন্ত ছাড়াই  তার লাশ বাড়িতে এনে স্থানীয় কবরস্থানে দাফন করেন। ৩ দিন পর অনিকের বাড়ি থেকে ব্লেড দিয়ে কাটা জামা কাপড় ও সালাউদ্দিনের মোবাইল ফোন উদ্ধার করেন এলাকাবাসী।  এরপর মৃত্যুর বিষয়টি রহস্য মনে হলে থানা পুলিশের দারস্থ হন নিহতের বাবা। থানা পুলিশের অসহযোগিতা ও থানায় মামলা না নেয়ায় ভুক্তভোগীর পরিবার মানিকগঞ্জ বিজ্ঞ সিংগাইর আমলী আদালতে একটি সি.আর মামলা নং ৩৫২ (সিং) ২৫ দায়ের করেন। তারই ধারাবাহিকতায় সালাউদ্দিনের মৃত্যুর রহস্য উদঘাটন ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান নিহত’র পরিবার ও  এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :