1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

সিংগাইরে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৩১ বার পড়েছেন

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ) থেকে: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকায় বিধ্বস্ত সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার(৫ মে) সকাল ১১ টার দিকে  মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে ৩ শতাধিক লোক অংশ নেয়।

স্থানীয় আব্দুল কাদেরের সভাপতিত্বে মোস্তফা কামাল ফখরুলের পরিচালনায় বক্তব্য রাখেন,অন্যতম  আয়োজক  ইসমত আরা, প্রাণী চিকিৎসক সোলাইমান দেওয়ান বিকাশ,স্থানীয় মো. বাচ্চু মিয়া, রমিজ উদ্দিন, রুবেল হোসেন,আলী হোসেন মন্ডল, আব্দুল হামিদ,মিজানুর রহমান, ক্ষুদে শিক্ষার্থী মৌসুমি আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঢাকার নবাবগঞ্জ -দোহারের সাথে সিংগাইরের সংযোগ সড়কটি মোল্লা ব্রিজ থেকে পূর্ব বান্দাইল,রুপারচর বাজার,মোসলেমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে সাহরাইল মোল্লা বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘদিন সংস্কার না করায় খনাখন্দে পরিনত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত পথচারী ও ক্ষুদে শিক্ষার্থীদের। বিশেষ করে বালু ও মাটিবাহী ড্রাম ট্রাক, মাহিন্দ্র ট্রলির বেপরোয়া চলাচলে ধুলা বালিতে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে তারা অভিযোগ করেন।

সেই সাথে অবৈধ এসব যানবাহন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান।

এর আগে সিংগাইর ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে  গণস্বাক্ষর সম্বলিত লিখিত  অভিযোগ দায়ের করেন এলাকাবাসী ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :