1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

সিংগাইরে একই দিনে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়েছেন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:নবাবগঞ্জ থেকে নিখোঁজ আবু বক্কর(১৪) অটোরিক্সা চালকের লাশ সকালে ও প্রবাস ফেরৎ নিখোঁজ উজ্জ্বল(৩৫) লাশ বিকেলে উদ্ধার করেছে  থানা পুলিশ।

বুধবার(৩০ অক্টোবর) সকাল ৮ টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের শান্তিপুর তদন্ত কেন্দ্রের পশ্চিমের চকের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত-আবু বক্কর ঢাকা জেলার কৌলাইল ইউনিয়নের নবাবগঞ্জ থানার মাসাইল গ্রামের আলম মোল্লার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,আবু বক্কর গত ২৬ অক্টোবর সকালে নতুন অটোরিক্সা  নিয়ে বের হয় । বিকেলে পাড়াগ্রাম এলাকা থেকে মায়ের সাথে ফোনে কথা হয়। এর পর থেকে তিনি নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নবাব থানা ১টি নিখোঁজ জিডি করেন নিহতের পরিবার। এরই মধ্যে হঠাৎ শান্তিপুর তদন্ত কেন্দ্রের পশ্চিম পাশে স্থানীয়রা চকের মধ্যে ধান ক্ষেতে লাশ দেখতে পায়। বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পরলে বিভিন্ন এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার  ও নিখোঁজ আবু বক্করের পরিবার লাশ সনাক্ত করেন। অপরদিকে,বিকেল ৪ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ধলেশ্বরী নদীর কাংশা ব্রীজের পশ্চিম পাশে কুচরির ভিতর থেকে প্রবাসী উজ্জ্বল(৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত-উজ্জ্বল উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মো.লোকমান মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানাযায়,প্রবাস ফেরৎ উজ্জ্বল গত ১২ অক্টোবর দিবাগত রাত নিজ বাড়ি হতে কে বা কারা  ফোনে ডেকে নেয়। পরে তিনি নিখোঁজ হন। স্থানীয়রা বুধবার পাশ্ববর্তী ধলেশ্বরী নদীর পাড় কুচরির ভিতর তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশ খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো.জাহিদুল ইসলাম(ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন,লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।  পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :