1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার বনানীর বাড়ি থেকে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার বনানীর বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে  মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

শুক্রবার রাত ও শনিবার দিনে অভিযানশেষে তাদের রাত পৌনে ৮টায় থানায় হাজির করা হয়।

১৫ এপ্রিল দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।  ৭-দিনের রিমান্ড চেয়ে আগামীকাল দুপুরে তাদের মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি উজ্জ্বল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি  মাসুদ রানা ও সাফি মীর, ছাত্রলীগের সক্রিয় কর্মী  আবিদ হোসেন ও হৃদয় হোসেন । তাদের সকলের বাড়ি সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

এই ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হলো।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :