1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

সাংস্কৃতিক বিপ্লবকে ছড়িয়ে দিতে হবে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ১৮২ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ বন্ধ করতে একসময় আমাদের সংস্কৃতিকে চেপে ধরা হয়েছিল। এখন আর সে সময় নেই। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব অন্যান্য সবকিছুর মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে চলছে। অনেক চ্যালেঞ্জ আছে। এ চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার ঢাকায় শিল্পকলা একাডেমিতে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন আয়োজিত “তৃতীয় জাতীয় ক্যাম্পাস থিয়েটার ২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংস্কৃতিক বিপ্লবকে ছড়িয়ে দিতে হবে। সংস্কৃতি চর্চা ও খেলাধুলার মধ্যে থাকতে হবে। ইতিহাস সমৃদ্ধ সংস্কৃতি চর্চার বিকল্প নাই। শেখ হাসিনার সরকার আপনাদের সাথে আছে; যুবকদের সাথে আছে। পৃথিবীর সাথে বিশ্বের সাথে তাল মিলিয়ে সংস্কারের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, বাংলাদেশ এর সভাপতি ড. কামাল উদ্দিন শামীম ও আহবায়ক হাবিব তাড়াশী।

‘শিল্পে মননে মুক্তিযুদ্ধ’  এই স্লোগানকে ধারণ করে ৯-১৩ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় ও বাঙলা কলেজ যুব থিয়েটারের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে থিয়েটার উৎসব চলবে। দেশের ৫০টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা উৎসবে অংশ নিচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :