1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সরকার সংকট মোকাবেলায় চিনি, সার ও গ্যাসের মজুদ বাড়াচ্ছে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৪৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: সংকট মোকাবেলায় চিনি, সার ও গ্যাসের মজুদ বাড়াচ্ছে সরকার। এ জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির সভায় ২৫ হাজার টন চিনি, ৬০ হাজার টন ইউরিয়া সার ও এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভা শেষে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ে অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) একটি দেশিয় প্রতিষ্ঠান থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিকটন চিনি কিনবে।  এ জন্য খরচ হবে ১৩২ কোটি ৫০ লাখ টাকা। অপর একটি প্রস্তাবে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানি থেকে কেনা হবে এতে খরচ হবে ৬৮ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।

বিবৃতিতে আরও জানানো হয়, কাফকো ও সৌদি আরবের একটি কোম্পানির কাছ থেকে ৬০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ২১২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৭৮৮ টাকা।

অপর এক প্রস্তাবে সুইজারল্যান্ডের একটি কোম্পানি থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির অনুমোদন দিয়ে ক্রয় কমিটি। এতে ব্যয় হবে ৬১৮ কোটি ২১ লাখ ১৯ হাজার ৪১৯ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার মাধ্যমে এই এলএনজি আমদানি করা হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :