1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

সমাবেশের নামে রাস্তাঘাট বন্ধ করলে প্রতিহত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৩৮৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমাবেশের নামে বিএনপি জনগণের জানমালের ক্ষতি ও রাস্তাঘাট বন্ধ করলে প্রশাসন তাদের প্রতিহত করবে।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে মাদারীপুর পৌর শহরের স্বাধীনতা অঙ্গনে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের ফ্রি অপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগ বন্দুকের নল বা পেশীশক্তি প্রদর্শন করে ক্ষমতায় আসেনি, জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। প্রধানমন্ত্রীর প্রতি জনগণের বিশ্বাস রয়েছে। দেশের সর্বত্র একই কথা, একই ধ্বনি, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। তার বিকল্প আর কেউ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ আবারও ভোটের জন্য তৈরি হচ্ছে। দেশের জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় এনে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ করবে। দেশের মানুষ এটাই বিশ্বাস করে।

তিনি বলেন, ঢাকায় ২০ লাখ লোক নিয়ে বিএনপির সমাবেশ করার কথা বলেছে। তারা লোক নিয়ে গিয়ে বসে থাকুক, তাতে আমাদের কিছুই যায় আসে না।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :