1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সকল সমুদ্রবন্দরে সতর্ক সংকেত দিয়ে শুরু হলো শ্রাবণের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২১৯ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: শ্রাবণের প্রথম দিন আজ রোববার দেশের চার সমুদ্রবন্দরের সবগুলোতেই সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সতর্ক সংকেতের কারণ জানতে চাইলে অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া সময়ের আলোকে বলেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে এই সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবদুল হামিদ মিয়া জানান, উপকূলীয় তিন বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং অন্য পাঁচ বিভাগ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে উপকূলীয় তিন বিভাগ খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ বলেন, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় ও সূর্যাস্ত যথাক্রমে ভোর ৫টা ২০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

এতে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখ করা হয়েছে, ‘বজ্র-বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।’ শনিবার সন্ধ্যা ৬টার আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যথাক্রমে শ্রীমঙ্গলে ৩৬.৩ ও কুতুবদিয়ায় ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় টাঙ্গাইলে ১৪২ মিলিমিটার।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :